যুদ্ধাহত গাজাবাসীর মাঝে আশ ফাউন্ডেশনের “ইমার্জেন্সি ফুড প্যাক”

আপডেট: January 28, 2026 |
inbound414366164007604545
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ যুদ্ধ বিধ্বস্ত গাজার বর্তমান সংকটময় বাস্তবতায়, যুদ্ধে শহীদ ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে গাজার দেড়শত পরিবারের মাঝে “ইমার্জেন্সি ফুড প্যাক” বিতরণ করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন)।

বুধবার (২৮ জানুয়ারি) আশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন এসব যুদ্ধাহত ও শহীদ পরিবারের হাতে জরুরি খাদ্য সহায়তা হিসেবে “ইমার্জেন্সি ফুড প্যাক” তুলে দেন।

এছাড়াও দেশ ও দেশের বাইরে বসবাসরত সাধারণ মানুষ ও শুভানুধ্যায়ীদের পাঠানো আমানতের ভালোবাসার উপহার সঠিকভাবে পৌঁছে দিতে স্বশরীরে গাজায় উপস্থিত ছিলেন, আশ ফাউন্ডেশনের উপদেষ্টা মেজর (অব.) মাহবুব আলম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শফিউল মাওলা।

যুদ্ধ গাজাবাসীর শরীরের অঙ্গ কেড়ে নিলেও কেড়ে নিতে পারেনি বেঁচে থাকার অদম্য স্বপ্ন। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘর্ষ ও ধ্বংসযজ্ঞের পর যুদ্ধবিরতির এই সময়ে মজলুম গাজাবাসী নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

ভয়াবহ এই যুদ্ধে কেউ হারিয়েছেন পা, কেউ হাত, কেউবা উভয় অঙ্গ। তবুও তাদের মনোবল এক মুহূর্তের জন্যও ভেঙে পড়েনি।

আশ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, গাজাবাসীর প্রতি এই ভালোবাসা, দায়িত্ববোধ ও মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একইসঙ্গে চলমান ও আগামী জরুরি মানবিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য দেশ-বিদেশের সকল হৃদয়বান ব্যক্তিকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Share Now

এই বিভাগের আরও খবর