সিরাজগঞ্জে ধানের শীষের পক্ষে আইনজীবী ফোরামের পদযাত্রা

আপডেট: January 28, 2026 |
inbound162077242810323148
print news

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ‘লয়ারস স্ট্যান্ড ফর ধানের শীষ’ শীর্ষক নির্বাচনী পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।

‎বুধবার (২৮ জানুয়ারী)  দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়‎।

পদযাত্রায় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা বিএনপি আইন বিষয়ক সম্পাদক ও পিপি রফিক সরকার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম দুলাল,  জেলা বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এডভোকেট ইন্দ্রজিত সাহা, সদর থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম, এপিপি আব্দুল মালেক খান প্রমুখ।

‎বক্তব্য শেষে আদালত চত্বরে ধানের শীষ প্রতীকের পক্ষে মিছিল অনুষ্ঠিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর