জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

আপডেট: February 2, 2026 |
inbound5914467937888471545
print news

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী। তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না; তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে। এ সময় জামায়াত আমিরের সাম্প্রতিক এক ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টের বিষয়ে তিনি বলেন, আমির যদি নারীবিদ্বেষী এমন মন্তব্য করে থাকেন, তবে তিনি অন্যায় করেছেন।

তিনি আরও বলেন, দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। বিএনপি সব দলকে নিয়ে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ চায় এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশ এখন আপনাদের হাতে, তাই সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না।

Share Now

এই বিভাগের আরও খবর