নিকট ভবিষ্যতে বিদেশ যাচ্ছেন না সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
আপডেট: August 16, 2026
|

অসুস্থতার কারণে নিকট ভবিষ্যতে বিদেশ যাচ্ছেন না বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
আজ রবিবার বাংলাদেশ প্রতিদিনকে তিনি জানান, এখন আমার হাঁটাচলা করতে খুব কষ্ট হয়। পা অবশ হয়ে যাওয়ার কারণে সীমিত পরিসরে চলাফেরা করতে পারি। এজন্য আপাতত বাইরে কোথাও যাওয়ার চিন্তাভাবনা করছি না।
নিজেকে অনেক অসুস্থ দাবি করে তিনি বলেন, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। সমস্যা বোধ করলেই গুলশানের বাসায় নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নেন।
পরীক্ষা-নীরিক্ষার প্রয়োজন হলে সিএমএইচে যেতে হচ্ছে সাবেক এই রাষ্ট্রপতিকে। বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় আসার পর এ পর্যন্ত একবার সিএমএইচে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে তাকে।
তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করছে বিদেশে চিকিৎসা।












