জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট: August 19, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বিশাল বর্ণাঢ্য  র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি শহরের সার্কিট হাউস ময়দান থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। পরে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির  বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস্ মতিন, যুগ্ম আহবায়ক তৈবুর রেজা, মোমিন খন্দকার ডালিম, জেলা যুবদলের সদস্য সচিব শরীফুল ইসলাম সহ পাঁচ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর