নড়াইলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ-২০২৬

আপডেট: September 6, 2026 |
print news

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ-২০২৬।

আজ রবিবার সকাল সাড়ে এগারোটায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি সরদার তানজির হোসেন তনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার এস,এম. মুস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জীব কুমার সাহা, সহকারী অধ্যাপক শেখ নাজমুল হাসান এবং গভর্নিং বডির সদস্য বিপুল হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ইউএনও এস,এম. মুস্তাফিজুর রহমান বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান একদিন সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।

তিনি আরও শিক্ষকদের আন্তরিকভাবে পাঠদানের আহ্বান জানান। গভর্নিং বডির সভাপতি সরদার তানজির হোসেন তনু তার বক্তব্যে অভিভাবকদের আরও সচেতন হওয়ার ওপর জোর দেন।

তিনি বলেন, শিক্ষকরা যদি শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো যত্ন নেন, তাহলে শিক্ষার পরিবেশ বদলে যাবে। স্থানীয় সূত্র জানায়, সরদার তানজির হোসেন তনু পূর্বেও প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও অবকাঠামো উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে, জানান অভিভাবক ও এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, তনুর অভিজ্ঞতা ও নেতৃত্ব প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেবে এবং সুনাম নতুন উচ্চতায় পৌঁছাবে।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো গেলে শিক্ষার্থীরা আরও ভালো ফল করতে পারবে। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও উপস্থিতির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

অনেক অভিভাবক মত প্রকাশ করেন যে বিদ্যালয়ে নিয়মিত কাউন্সেলিং এবং পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হলে শিক্ষার্থীরা আরও মনোযোগী হবে।

সভাপতি তনু আশ্বাস দেন, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পরিবেশ ও শিক্ষার মান বৃদ্ধির জন্য তিনি নিরলসভাবে কাজ করবেন।

তার কথা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা একসাথে এগিয়ে গেলে ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অচিরেই জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

সমাবেশ শেষে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে যুক্ত থাকার অঙ্গীকার করেন। আয়োজকরা জানিয়েছেন, এ ধরণের সমাবেশ নিয়মিত আয়োজন করা হবে যাতে শিক্ষা পরিবেশ অব্যাহত উন্নতির পথে থাকে।

Share Now

এই বিভাগের আরও খবর