জয়পুরহাটে প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী ২৫ জন শিক্ষার্থী পেলো ১০ হাজার টাকা করে বিশেষ অনুদান

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তি ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিশেষ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় আব্বাস আলী খান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ২৫ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি মুহাঃ হাসিবুল আলম লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আর্থিক সহায়তা প্রতিবন্ধী ও অসচ্ছল শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

