হাসানুল হক ইনু কোভিড-১৯ পজিটিভ , হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন

আপডেট: January 18, 2021 |
print news

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী এবং তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু কোভিড-১৯ পজিটিভ। তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে কোনো জটিলতা নাই। তার শারিরীক অবস্থা স্থিতিশীল আছে।

জাসদ সূত্রে জানা গেছে, হাসানুল হক ইনুর গানম্যান কোভিড পজিটিভ হলে তিনি গত ১২ জানুয়ারি সকালে জাতীয় সংসদের কোভিড বুথে কোভিডের টেস্ট করান। দুপুরে টেস্টের ফলাফল পজিটিভ আসে। তিনি ডাক্তারের পরামর্শে নিশ্চিত হবার জন্য একইদিন একটি বেসরকারি হাসপাতালে কোভিডের দ্বিতীয় টেস্ট করান। দ্বিতীয় টেস্টের ফলাফল নেগেটিভ আসে। চিকিৎসকগণ তাকে বাসায় আইসোলেশনে থেকে ৭২ ঘণ্টা পর আবার টেস্ট করার পরামর্শ দেন। তিনি ডাক্তারের পরামর্শে বাসায় আইসোলেশনে থেকে সতর্কতামূলকভাবে গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন। পরদিন শনিবার ১৬ জানুয়ারি তার তৃতীয়বার কোভিড টেস্ট হয়। ওই দিন রাতে তার তৃতীয় টেস্টের ফলাফল পজিটিভ আসে।

তিনি বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ডা. মহিউদ্দিন আহমেদের অধীনে চিকিৎসাধীন আছেন। অধ্যাপক ডা. আলী হোসেন ও  অধ্যাপক ডা. খায়ের মর্তুজা তার চিকিৎসা সমন্বয় করছেন। সিটি স্ক্যানসহ কোভিড সম্পর্কিত রিপোর্টে হাসানুল হক ইনুর কোনো অস্বাভাবিকতা ও জটিলতা পাওয়া যায়নি। চিকিৎসকগণ হাসানুল হক ইনুকে সতর্কতামূলক ও প্রতিরোধমূলক চিকিৎসা প্রদান করছেন। বর্তমানে তার অবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল আছে।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর