মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিল ইরান

আপডেট: February 1, 2021 |
print news

পরমাণু সমঝোতায় ফিরে আসতে হলে আমেরিকাকে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে প্রতিশ্রুতি দেখাতে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে তারা কি ধরনের বাস্তব পদক্ষেপ নিচ্ছে সেটা দেখতে চায় ইরান।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মুহাম্মদ বাকের কলিবফ আজ ইরানের জাতীয় সংসদের আনুষ্ঠানিক অধিবেশনে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন। এর আগে, মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে ইরানের জন্য পূর্ব শর্ত ঘোষণা করেছেন।

তার এ পূর্বশর্তের ব্যাপারে প্রতিক্রিয়া জানান ইরানি স্পিকার। ফোর্দো পরমাণু স্থাপনা সফরের কথা উল্লেখ করে বাকের কলিবফ আরো বলেন, সেখানে আবারো সেন্ট্রিফিউজ কাজ করছে দেখে তিনি খুশি। পরমাণু সমঝোতা সম্পর্কে ইরানের জনগণ চাক্ষুস অভিজ্ঞতা অর্জন করেছে, এখন তারা নগদ প্রাপ্তিতে বিশ্বাস করে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now