মাস্ক ব্যবহার নিশ্চিতে র‌্যাবের অভিযান, জরিমানা

আপডেট: April 5, 2021 |
print news

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ ও মন্ত্রিপরিষদ বিভাগের ১১ দফা নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য জনসচেতনতা বৃদ্ধি এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে রাজধানীতে অভিযান চালাচ্ছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। যারা মাস্ক পরছেন না তাদের জরিমানা করছেন বাহিনীটির নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আজ সোমবার (৫ এপ্রিল) বেলা পৌনে ১২টা থেকে এ অভিযান পরিচালনা করছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি বলেন, মাস্ক না পরলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি করোনা মহামারি মোকাবিলায় মাস্ক ও হ্যান্ড-স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে। রিকশা-ভ্যানচালক, মোটরসাইকেল চালক, আরোহী ও যারাই মাস্ক পরছেন না তাদের সচেতন করে মাস্ক বিতরণ করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে জরিমানাও করা হচ্ছে।

তিনি আরও বলেন, লকডাউনে যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করছে তাদের সচেতন করা হচ্ছে যাতে তারা বাইরে না আসে। মূলত জরিমানা করাই র‌্যাবের উদ্দেশ্য নয়। র‌্যাবের উদ্দেশ্য করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now