বিজিবি’র অভিযানে প্রায় দেড় কোটি টাকার ১৯ স্বর্ণ বার উদ্ধার

আপডেট: August 25, 2022 |
print news

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)  সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ৪৪ লক্ষাধিক টাকা মূল্যের ১.৬৭৯ কেজি ওজনের ১৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট)  সকালে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি’র নেতৃত্বে একটি বিশেষ টহলদল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় বৈকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার  বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ছয়ঘরিয়া মাঠ নামক স্থান হতে ভারতে পাচারকালে ১,৪৪,৩৯,৪০০ (এক কোটি চুয়াল্লিশ লক্ষ উনচল্লিশ হাজার চারশত) টাকা মূল্যের ১ কেজি ৬৭৯ গ্রাম ওজনের ১৯টি স্বর্ণের বার উদ্ধার করে। তবে এতে কাউকে আটক করা যায়নি।

উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share Now