খালে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আপডেট: July 12, 2023 |
inbound6248963517964069127
print news

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে বুধবার দুপুরে খালে গোসল করতে নেমে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে কাউখালী গারতা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। তার নাম ওবায়দুল্লাহ (১৪) ।

সে কাউখালী উপজেলার মুক্তারকাঠী গ্রামের মাওলানা মামুনুর রশীদ জাকিরের ছেলে।

গারতা হাফিজি মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মান্নান জানান, বুধবার দুপুরে আনুমানিক বারোটার দিকে মাদ্রাসার ১০-১২ জন ছাত্র গারতা খালে গোসল করতে যায়।

ওবায়দুল খালে নেমে ৪/৫টি ডুব দেওয়ার পর সে আর পানির উপরে না ওঠায় তার সাথে থাকা তার সহপাঠীরা তাকে খুঁজতে থাকে। খালে জোয়ারে অতিরিক্ত পানি ও স্রোত থাকায় তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজ ওবায়দুল্লাহর ভাই সিফাত উল্লাহ জানান, তার ভাই সাঁতার জানত ।

ঘটনাস্থলে কাউখালী ও বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ৩ ঘন্টা তল্লাশি চালিয়ে মাদ্রাসার ঘাটের পাশ থেকে দুপুর আড়াইটার সময় মৃত অবস্থায় মাদ্রাসা ছাত্র ওবায়দুল্লাহ কে উদ্ধার করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর