নাচের ফাঁকে দুই হাতে ভর দিয়ে জায়েদ খানের ডিগবাজি

আপডেট: October 29, 2023 |
boishakhinews 78
print news

 

দুদিন আগেই আলোচিত অভিনেতা জায়েদ খান খবরের শিরোনাম হয়েছেন, প্রথমবারের মতো বিচারকের আসনে বসতে যাচ্ছেন তিনি।‘মিস্টার এন্ড মিসেস গ্ল্যামার’(সিজন ৩)-এর ফাইনাল রাউন্ডে তিনি বিচারকার্যের মাধ্যমে সেরা সুদর্শন পুরুষ ও নারী খুঁজে বের করবেন। সেই অনুষ্ঠানে উপস্থিতও ছিলেন তিনি। তবে জায়েদ খান যেখানেই যান, সেখানেই যেন এক মজার কাণ্ড ঘটিয়ে ফেলেন।

আর তা মুহুর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এবারও তার ব্যতিক্রম হলো না। বিচারকার্য পরিচালনার এক পর্যায়ে মঞ্চে দু-হাতে ভর করে দিয়েছেন ডিগবাজি। যা নিয়ে চলছে জোর চর্চা।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উত্তাল দেশ, সঙ্গে গতকাল বাংলাদেশ ক্রিকেট দলের শোচনীয় হার। এই সব কিছু ছাপিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও তে ঘুরে বেড়াচ্ছে জায়েদ খানের এই কান্ড। ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করতে একটি গানে পারফর্ম করছিলেন জায়েদ খান। নাচের ফাঁকেই দুই হাতে ভর দিয়ে ডিগবাজি দেন অভিনেতা।

তবে এমন কাণ্ড বরাবরের মতোই ইতিবাচক এই অভিনেতা। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, আমি তো স্পোর্টসম্যান। ছোটবেলা থেকেই আমি খেলাধুলা করেছি। বডিটা ফিট রেখেছি। যার কারণে আমার বডি সাপোর্ট করে।
মেরুদণ্ড আর রগ যদি সাপোর্ট না করে তাহলে আপনি পড়ে যাবেন। সেই জায়গা থেকে আমি এটা করার চেষ্টা করেছি এবং সফল হয়েছি। যদি পড়ে যেতাম তাহলে ভাইরাল হতাম।’
এর আগে, প্রথমবারের মতো বিচারকের দায়িত্ব পেয়ে কালের কন্ঠকে জায়েদ খান বলেন, প্রথমবার এমন অভিজ্ঞতা হবে আমার। আমি দারুন উত্তেজিত অবস্থায় আছি। তবে পুরো প্রতিযোগিতা এতদিন চলেছে। ফাইনাল। এটা জাজমেন্টের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। একটা নতুন অভিজ্ঞতা হবে।’

 

 

 

Share Now

এই বিভাগের আরও খবর