ফেনীতে ভোক্তা অধিদপ্তরে অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট: October 30, 2023 |
inbound4946467091092580172
print news

ফেনী জেলা প্রতিনিধি: ফেনীতে বেশি দামে পেঁয়াজ, আলু বিক্রি এবং পাকা ভাউচার সংরক্ষণ না করায় ২ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক (অ.দা) মোঃ কাউছার মিয়ার নেতৃত্বে ফেনী বড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে সহকারী পরিচালক জানান, দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে আলু, পেঁয়াজ, রসুন ও ডিমের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বেশি দামে বিক্রি করায় এবং ভাউচার সংরক্ষণ না করায় বড় বাজারের মেসার্স ফওজিয়া এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং নিউ আজমির ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে ফেনী শহর পুলিশ ফাঁড়ির একটি দল অংশ নেন।

Share Now

এই বিভাগের আরও খবর