ফরিদপুর টা‌র্মিনা‌লে দাঁড়ি‌য়ে থাকা বাসে আগুন দি‌য়ে‌ছে দুর্বৃত্তরা

আপডেট: November 13, 2023 |
inbound7946019195279945636
print news

ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা সাউদিয়া পরিবহন নামে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে বাসের ভিতরের সম্পূর্ণ অংশ পুড়ে যায়। এতে প্রায় দশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৩ নভেম্বর) সকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

বাস মালিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত তিনটার দিকে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন দুষ্কৃতিকারী মোটরসাইকেল যোগে শহরের নতুন বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা মনিরুল ইসলাম ফরহাদের মালিকানাধীন একটি বাসে (যার নম্বর ফরিদপুর-ব ১১ ০০২৪ ) পিছনের জানালা দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বাসের হেলপার জেলা পুলিশ কন্ট্রোল রুমকে বিষয়টি অবহিত করলে স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের ভিতরের অংশ পুড়ে যায়। এতে প্রায় দশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার সুভাস বাড়ৈই বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, রাত তিনটার দিকে বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা সাউদিয়া পরিবহনের একটি বাসে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। খরব পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে পুলিশ কাজ করছে। তদন্ত পূর্বক এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর