বগুড়ার শিবগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট: February 14, 2024 |
inbound7636773380921725495
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকিবুল ইসলাম(২৮) নামে মোটরসাইকেল চালকের ঘটনাস্হলেই মৃত্যু হয়েছে।

১৪ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর ১২ টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা জয়পুরহাট আঞ্চলিক সড়কের কিচক গাংনাই নদীর ব্রীজের পশ্চিম পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর এলাকার আব্দুল জব্বারের ছেলে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী শিবগঞ্জ উপজেলার আলাদীপুর গ্রামের শরিফুল ইসলাম আকন্দ জানান, বুধবার দুপুর ১২ টার দিকে রাকিবুল ডিস্কোভার ১০০সিসি মোটরসাইকেল নিয়ে কালাই থেকে শিবগঞ্জের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে কিচক ব্রীজের নিকট পৌছিলে একটি সিএনজিকে পাশ কেটে পার হওয়ার সময় ব্রীজের সামনে মোকামতলা দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাকের (বগুড়া-ড ১১-১৫৬৮) সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রাকিবুলের মৃত্যু হয়।

বগুড়ার কুন্দারহাট হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক চন্দন চন্দ্র বর্মন বলেন, ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, লাশ ক্ষতবিক্ষত হওয়ায় ও কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Share Now

এই বিভাগের আরও খবর