জয়পুরহাটে দ্বিতীয় দিনের মতো জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট: August 15, 2024 |
inbound3133439997911271129
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের গণহত্যা ও তাদের দোসরদের বিচারের দাবিতে  জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা  যুবদলের নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার সকালে জেলা যুবদলের আহবায়ক এটি এম শাহনেওয়াজ কবীর শুভ্র এর নেতৃত্বে সুগার মিল এলাকা থেকে একটি বিক্ষোভ  মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বিশাল চত্বরে গিয়ে শেষ হয়। পরে বিএনপি আয়োজিত সমাবেশ যোগ দেয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, হারুন রশীদ জুয়েল, তৌফিক এলাহী, আঃ মতিন, যুবদলের সাবেক কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান রাশেদ, জেলা যুবদলের সদস্য ইফতাদুল, ইকবাল হোসেন, আতিকুর রহমান সোহাগ, হাবিবুল্লাহ, বেলায়েত হোসেন বেনু, কিবরিয়া, হোসেন, মনির ভুঁইয়া, লিটন, তারেক,সেন্জু, রুহুল, বাদশা সম্রাটসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর