সাজিদদের আত্মত্যাগের কারণে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি : নাহিদ হাসান

আপডেট: August 15, 2024 |
inbound5727003782705245491
print news

যারা সাধারণ ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন অন্তবর্তীকালিন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ হাসান।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বিলকুকডি গ্রামের নিহত সাজিদের জানাযায় অংশ নিতে এসে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা নাহিদ হাসান বলেন, সাজিদদের আত্মত্যাগের কারণে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। তাদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কোনদিন ভুলবে না। তারা দেশের জন্য জীবন দিয়েছে। এ কারণেই সাজিদরা আজ জাতীয় বীর।

নাহিদ হাসান আরও বলেন, আজ থেকে সাজিদের পরিবারের সকল দায়িত্ব আমি নিলাম।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ গত ৪ আগস্ট ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন। পরে গত ১৪ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Share Now

এই বিভাগের আরও খবর