বিসিবি ছাড়তে রাজি পাপন

আপডেট: August 16, 2024 |
inbound1472025699787529976
print news

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের সভাপতির পদ থেকে পদত্যাগ করতে সম্মত আছেন নাজমুল হাসান পাপন।

তিনি তৃতীয় মেয়াদে বিসিবি’র প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিসিবি’র একজন পরিচালককে পদত্যাগের বিষয়ে সম্মতির কথা জানিয়েছেন পাপন। নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন ওই পরিচালক।

তিনি বলেন, ‘আজ সকালে পাপন ভাই পদত্যাগের বিষয়টি জানিয়েছেন। তিনি বোর্ড সংস্কারের পক্ষে রাজি আছেন।’

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে আছেন বিসিবি’র প্রেসিডেন্ট। জানা গেছে, তিনি সস্ত্রীক লন্ডনে অবস্থান করছেন। একই জায়গায় বিসিবি’র পরিচালক এনায়েত হোসেন সিরাজও অবস্থান করছেন।

আরেক পরিচালক ইসমাইল হায়াদার মল্লিক মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। পাপনসহ বিসিবির নির্বাচিত কয়েকজন পরিচালক আত্মগোপনে আছেন বলে জানা গেছে।

পাপনের পদত্যাগের পর কী হতে পারে? গঠনতন্ত্র অনুযায়ী, কোনো সিদ্ধান্তে আসতে নয়জনের কোরাম প্রয়োজন। ইতোমধ্যে পরিচালক মাহবুব আনাম, ইফতেখার রহমান, আকরাম খান, কাজী এনাম, জালাল ইউনুস, ফাহিম সিনহা, খালেদ মাহমুদ সুজন, সাজ্জাদুল আলম ববিসহ কোরামও প্রস্তুত আছে বলে জানা গেছে।

এখন তারা শরণাপন্ন হবেন ক্রীড়া মন্ত্রণালয়ে। তারা সিদ্ধান্ত দিলে বোর্ডের কার্যক্রম চালিয়ে যাওয়া পরিচালকদের মধ্যে থেকে সহ-সভাপতি নির্বাচিত হবেন দুজন। তাদের মধ্যে থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন যে কেউ।

Share Now

এই বিভাগের আরও খবর