আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুরে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

আপডেট: August 31, 2024 |
inbound6297948623324213731
print news

মাছুদ পারভেজ,গাজীপুর প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুরে দুই গ্রুপের সংঘর্ষে ফাসিম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

এলাকাবাসী জানায়, গাজীপুর সদর থানাধীন উত্তর ছায়াবীথি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে রাত সাড়ে নয়টার দিকে গাজীপুর শহরের সাহাপাড়া এলাকার সৌরভ গ্রুপের সাথে একই থানার বরুদা এলাকার হিমেল/সাগর গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় হিমেল গ্রুপের ২/৩ জন দেশীয় অস্ত্র দিয়ে সৌরভ গ্রুপের ফাহিম নামক এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।

আহত ফাহিমকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনায় আনুমানিক ৪/৫ জন আহত হয়েছে।
উভয় পক্ষই স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত।

গাজীপুর মহানগর পুলিশের সদর জোনের সহকারী কমিশনার মোঃ মাকসুদুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাতে এলাকার আধিপত্য নিয়ে দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানতে পেরেছি।

একজন আহত হওয়ার খবর পেয়েছি। তাকে উদ্ধার করে এলাকাবাসী শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোস্তাক আহমেদ জানান, ফাহিমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় পরে চিকিৎসার জন্য তাকে হাসপাতালের সার্জারি বিভাগ ভর্তি করা হয়। এমতাবস্থায় ১০টার দিকে ফাহিম মারা যায়।

Share Now

এই বিভাগের আরও খবর