আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা, ইউপি সদস্য গ্রেপ্তার

আপডেট: October 7, 2024 |
inbound1463335115134532313
print news

সাভারে আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যার একাধিক মামলার আসামি ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার রাতে র‍্যাব-৪ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সন্ধ্যায় আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার হাজী আবু সাদেক ভূঁইয়া আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার এবং ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকায় বসবাস করেন।

র‍্যাব-৪ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতার ঘটনায় একাধিক মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত সাদেক ভূইয়া ঘটনার পর থেকে  পলাতক ছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।

Share Now