যে ৯ এলাকায় আজ সকাল-সন্ধ্যা গ্যাস থাকবে না

আপডেট: August 17, 2025 |
inbound6125961655324920921
print news

গ্যাস পাইপলাইনের রক্ষণাবেক্ষণ ও স্থানান্তর কাজের কারণে আজ রবিবার (১৭ আগস্ট) রাজধানী ও আশপাশের ৯ এলাকায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১৬ আগস্ট) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, এ সময় জুরাইন, ধোলাইর পাড়, জিয়া সরণি, দনিয়া, শনির আখড়া, মাতুয়াইল, নামা শ্যামপুর, পলাশনগর ও মৃধাবাড়ী এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশপাশের এলাকায় স্বল্পচাপের গ্যাস থাকতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Share Now