বগুড়ায় নলক কেমিক্যলে পণ্য বিক্রি :প্রতিষ্ঠনের ৩ লাখ টাকা জরিমানা

আপডেট: December 3, 2025 |
inbound991861364818122579
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়া জেলার রাজাবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,বগুড়া এর একটি যৌথ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।

মনিটরিংকালে মেসার্স রুবেল কেমিক্যাল এন্ড সিরামিকস নামে একটি কেমিক্যাল বিক্রয়ের দোকানে মেয়াদোত্তীর্ণ আতর বিক্রয়,আমদানিকৃত পণ্যে স্টিকার না থাকা,দেশীয় কেমিক্যাল মোড়কজাত করে বিদেশী কোম্পানীর স্টিকার ব্যবহার করা,বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার লোকাল প্রতিষ্ঠানে বিক্রয় করা সহ বিভিন্ন অপরাধ সংঘটিত হতে দেখা যায়।

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এই অপকর্ম লোকচক্ষুর অন্তরালে চালিয়ে যাচ্ছিল এবং ভোক্তাদের প্রতিনিয়ত প্রতারিত করে যাচ্ছিল তাই প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা) আর্থিক জরিমানা আরোপ এবং প্রতিষ্ঠানটি সাময়িক সিলগালা করা হয়।

অভিযানটি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বগুড়ার সহকারী পরিচালক মোঃ মেহেীদ হাসান এবং মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার বগুড়া
এর যৌথ নেতৃত্বে পরিচালিত হয়।

এ সময় থানা পুলিশ উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোঃ
জানান, আমাদপর এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর