রাণীশংকৈলে বরাদ্দের সার বিতরণে উত্তেজনা, একপর্যায়ে কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন কৃষক 

আপডেট: December 3, 2025 |
inbound1485957639194104746
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি রবি মৌসুমে গম,ভুট্টা, সরিষা চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা । ঠিক সেই মুহূর্তে ডিলারদের পর্যাপ্ত সার মুজুত না থাকায় সার পাচ্ছেনা কৃষকরা।

এনিয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর)  সার বিতরণ কালে এক কৃষি উপ-সহকারী কর্মকর্তা  মারপিটের শিকার হয়েছেন ও দাঁত ভেঙে যাওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছে।

স্থানীয়রা জানায়, মল্লিক টের্ডাসের প্রতিনিধি মোজাম্মেল হোসেন উমরাডাঙ্গী বাজারে কৃষকদের মাঝে সার বিতরণ করছিল ঠিক সেই মুহূর্তে ৩টি ভ্যানে ৩৩ বস্তা সার নিয়ে যাচ্ছিল ৫ জন কৃষক।

অন্যান্য কৃষকরা সার না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে, হট্টগোলের এক পর্যায়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেন দুপুরের খাবারের কথা বলে স্থান ত্যাগ করে।

এসময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন উপস্থিত লোকজনের সাথে কথা বলে উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘটনা স্থলে আসতে বলে।

কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেন কে  সঙ্গে নিয়ে বিতরণ পয়েন্টে গেলে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে উপ- সহকারী কর্মকর্তা আক্তার হোসেন কে বেধরক মারপিট করে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এপ্রসঙ্গে মল্লিক টের্ডাসের সত্তাধিকারী এবং এর প্রতিনিধি তোজাম্মেল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান,রোগীর অবস্থা ভালো না, মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে সাথে দাত ভেঙে গেছে।

উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে নিয়ে যাচ্ছি। চিকিৎসা শেষে ভিক্টিমের মতামতের ভিক্তিতে আইনীব্যাবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর