শাহজাদপুরে নুরজাহান হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে নুরজাহান হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকাল থেকে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে নুরজাহান হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শাহজাদপুর পৌর শহরে অবস্থিত সুনামধন্য নুরজাহান হাসপাতালের পক্ষ থেকে হাসপাতালের ডাক্তার নার্স দ্বারা এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
অসহায় দুস্থ মানুষদের সেবা দিতেই নুরজাহান হাসপাতালের এই আয়োজন। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় অসহায় দুস্থ মানুষদের সেবা দান করেন হৃদরোগ,মেডিসিন ও বাতজ্বর বিশেষজ্ঞ ডাঃ মোঃ সুমন আহমেদ। তার চিকিৎসা সেবা পেয়ে চিকিৎসা নিতে আসা রোগীরা আনন্দ প্রকাশ করেন।
এ ব্যাপারে নুরজাহান হাসপাতালের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম বলেন,শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রত্যান্ত গ্রামাঞ্চলে ঠান্ডাজনিত রোগ বৃদ্ধি পাওয়ায় তাদের সেবা দিতেই আমার হাস পাতালের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।
আমার হাসপাতালের পক্ষ থেকে ইনশাহ আল্লাহ উপজেলার প্রত্যান্ত গ্রামঞ্চলে অসহায় দুস্থ্য পরিবারদের সেবা দিয়ে যাবো।





