বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: রানা প্রধান

আপডেট: January 9, 2026 |
inbound1950229329683058795
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট–পাঁচবিবি আসনের ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে স্বনির্ভর জাতি গঠনের লক্ষ্যে প্রত্যেক পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড, সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য কার্ড এবং ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা কার্ড চালু করা হবে।

বৃহস্পতিবার বিকালে পৌর শহরের নতুনহাট কমিউনিটি সেন্টারে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

মাসুদ রানা বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।

কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা বিনামূল্যে ও ন্যায্য মূল্যে সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ কিনতে পারবেন।

তিনি বলেন, স্বাস্থ্য কার্ডের মাধ্যমে স্থানীয় হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়া যাবে।

গুরুতর অসুস্থতার ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

শিক্ষা কার্ডের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শিক্ষায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

কর্মশালায় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, সদর উপজেলা বিএনপির সভাপতি হেনা কবীর, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর