ওয়ান বিলিয়ন ফলোয়ার্স সামিটে অংশ নিতে দুবাইয়ে সিপ্লাসটিভির সম্পাদক আলমগীর অপু

আপডেট: January 9, 2026 |
inbound6215280646405570528
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ বিশ্বব্যাপী কনটেন্ট ক্রিয়েটর ও ডিজিটাল মিডিয়া নেতাদের অন্যতম বৃহৎ মিলনমেলা ‘ওয়ান বিলিয়ন ফলোয়ার্স সামিট’-এ অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন সিপ্লাসটিভি ও চাটগাঁ নিউজের এডিটর ইন চীফ আলমগীর অপু।

শুক্রবার থেকে রবিবার (৯–১১ জানুয়ারি) তিন দিনব্যাপী Creators HQ-এর আয়োজনে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সামিটে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত কনটেন্ট ক্রিয়েটর, ডিজিটাল মিডিয়া লিডার, ইনফ্লুয়েন্সার ও মিডিয়া উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।

ভবিষ্যৎ কনটেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মিডিয়ার রূপান্তর, ক্রিয়েটর ইকোনোমি, মিডিয়া ইনোভেশন এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে সামিটজুড়ে থাকছে বিভিন্ন সেশন, প্যানেল আলোচনা ও নেটওয়ার্কিং আয়োজন।

এই সামিটে অংশগ্রহণের মাধ্যমে আলমগীর অপু আন্তর্জাতিক পর্যায়ের কনটেন্ট ক্রিয়েটর ও মিডিয়া বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাচ্ছেন।

একই সঙ্গে তিনি বৈশ্বিক মিডিয়া ট্রেন্ড, ডিজিটাল স্টোরিটেলিং এবং আধুনিক কনটেন্ট স্ট্র্যাটেজি বিষয়ে সরাসরি অভিজ্ঞতা অর্জন করবেন।

পাশাপাশি এই প্ল্যাটফর্ম ব্যবহার করে চট্টগ্রামসহ বাংলাদেশের ডিজিটাল মিডিয়া ও কনটেন্ট ইকোসিস্টেমকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

সামিটে অংশগ্রহণ প্রসঙ্গে আলমগীর অপু বলেন, ওয়ান বিলিয়ন ফলোয়ার্স সামিট কেবল একটি সম্মেলন নয়, এটি ভবিষ্যতের মিডিয়া ও কনটেন্ট ইকোনোমি নিয়ে ভাবনার একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম।

এই অভিজ্ঞতা বাংলাদেশের ডিজিটাল মিডিয়া ও কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।

উল্লেখযোগ্যভাবে, এবারের সামিটে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা MrBeast (জিমি ডোনাল্ডসন)-সহ একাধিক আন্তর্জাতিক তারকা ক্রিয়েটরের উপস্থিতি থাকার কথা রয়েছে।

এছাড়া Khalid Al Ameri, Vishen Lakhiani, Abo Flah, Hashem Al-Ghaili এবং Unmesh Dinda-এর মতো বৈশ্বিক কনটেন্ট আইকন ও ডিজিটাল মিডিয়া নেতারাও অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে সিপ্লাসটিভি দেশের ডিজিটাল সাংবাদিকতা ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

আন্তর্জাতিক এই সামিটে অংশগ্রহণ চাটগাঁইয়া ভাষাভিত্তিক এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা, কনটেন্ট উন্নয়ন এবং বৈশ্বিক যোগাযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share Now

এই বিভাগের আরও খবর