সব পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত: সড়ক পরিবহনমন্ত্রী

আপডেট: March 29, 2026 |
inbound4995601365233260391
print news

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যানবাহন নিয়ন্ত্রণ জোরদার করতে প্রতিটি পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে গাড়ির গতি, যাত্রাপথ, রুট পারমিটসহ বিভিন্ন বিষয় তদারকি করা সম্ভব হবে।

রোববার (২৯ মার্চ) দুপুরে সচিবালয়ের সড়ক, মহাসড়ক বিভাগের সভা কক্ষে সড়ক নিরাপত্তা জোরদারসংক্রান্ত সভা শেষেেএসব কথা বলেন তিনি।

সড়কমন্ত্রী বলেন, ঈদের জার্নি স্মুথ হয়েছে। যে কোনো সময়ের চেয়ে মানুষ নিরাপদে, স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে। যদিও দুই-তিনটি দুর্ঘটনা আমাদের ব্যথিত করেছে এবং যেটাকে বলা হয় ভারাক্রান্ত করেছে।

তিনি বলেন, অতিরিক্ত ভাড়ার বিষয়ে যেখানে অভিযোগ পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু নন এসি নয়, এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ঈদেও নিরাপদে যেন মানুষ বাড়ি ফিরতে পারে সেজন্য কাজ করছে সরকার।

শেখ রবিউল আলম বলেন, যত্রতত্র হাইওয়েতে বাসের কাউন্টার থাকবে না। শতভাগ যাত্রী নামিয়ে গাড়ি ফেরিতে ওঠাতে হবে।

তিনি বলেন, সরকারি হিসাবে ঈদযাত্রার ১১ দিনে সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে মোট ১৭০ জনের মৃত্যু হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর