পীরগঞ্জে ৪টি ইট ভাটায় ২০ লক্ষ টাকা জরিমানা

আপডেট: April 22, 2026 |
inbound1965683619801718864
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ৪টি অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

লাইসেন্স বিহীন এসব অবৈধ ইট ভাটায় ২০১৩ (সংশোধিত ২০১৯) এর অবৈধ ইটভাটাগুলোকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে এম বি বি ব্রিকস, মেসার্স ডি স্টার ব্রিকস নামক দুটি ইটভাটা ভেঙ্গে ফেলা হয়।

এছাড়াও একই আইনে এমবি ব্রিকস মালিক শোয়েব মাহমুদ শাহরিয়ার, এসবিএস ব্রিকস মালিক বেলাল হোসেন, মেসার্স ডিআর ব্রিকস মালিক আলী আকবর এবং এমবিএস ব্রিকস ইটভাটা মালিক সাদেকুল ইসলামকে পৃথক পৃথকভাবে ৫ লক্ষ টাকা করে ২০ লক্ষ টাকা জরিমানা করেন ।

২১ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে লাইসেন্স বিহীন এসব অবৈধ ইট ভাটার প্রত্যেক মালিককে ৫ লক্ষ টাকা করে মোট ২০ লক্ষ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম।

পরিবেশ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলার সহকারী পরিচালক তামিম হাসান জানান, এসব ইটভাটা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছিল, যা স্থানীয় পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল।

অবৈধভাবে মাটি কাটার মাধ্যমে ফসলি জমির ক্ষতি, বায়ুদূষণ এবং জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল।

পরিবেশের ক্ষতি করে এমন যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনস্বার্থে পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি।

এ সময় অভিযানে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন, ফলে অভিযান নির্বিঘ্নে সম্পন্ন হয়।

Share Now

এই বিভাগের আরও খবর