জয়পুরহাটে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

আপডেট: May 16, 2026 |
inbound2407617267615695499
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং ‘পার্টনার’ প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কংগ্রেসের আয়োজন করা হয়।

কৃষি সমৃদ্ধির লক্ষ্যে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জয়পুরহাট সদর।

অনুষ্ঠানে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক-উর-রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ. কে. এম সাদিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কামরুল ইসলাম (পিপি), জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক(শস্য) লুৎফর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ প্রমূখ।

আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে টেকসই কৃষিখাত গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে বক্তারা কৃষির রূপান্তর ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে পার্টনার প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থানীয় কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর