জয়পুরহাট ডায়াবেটিক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি আনোয়ারুল ও সম্পাদক শামস মতিন

আপডেট: May 16, 2026 |
inbound5923102989071713800
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট ডায়াবেটিক সমিতির কার্য-নির্বাহী পরিষদের ২০২৬-২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সকল পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন।

সমিতির গঠনতন্ত্রের ধারা-১৫ অনুযায়ী নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। ​এর আগে ১৪ মে প্রার্থীদের প্রাথমিক ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

গতকাল ১৫ মে প্রধান নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়। ​

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মোঃ আনোয়ারুল হক আনু (ভোটার নং-৪৬৩) এবং সাধারণ সম্পাদক পদে এস,এম, শামস মতিন (ভোটার নং-৩৩০) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ​

এছাড়াও সহ-সভাপতি পদে খাজা জহুরুল হক, এ্যাডঃ সওদাগর মিজানুর রহমান, আমিনুর রহমান বকুল,​যুগ্ম-সম্পাদক পদে নূর মোহাম্মদ আজাদ রাব্বী, এ্যাডঃ মোঃ মাফিজুল সরকার, অর্থ-সম্পাদক পদে মোঃ বজলুর রশীদ পলু নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে ​কার্য-নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ডাঃ মনিরুজ্জামান মানিক, দেওয়ান মোঃ বদিউজ্জামান, মিসেস পারভীন বানু রুলী, মোঃ হাসিবুল আলম লিটন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জুলফিকার আলী লেবু, এ বি এম ইসমাইল হোসেন, এ,টি,এম মুজাহিদ আজিজ মনা, মোঃ মাহবুব ইসলাম, মোঃ আল কাওছার (জনি), মোঃ মামুনুল হাসান রঞ্জু, মোঃ মতিয়র রহমান মন্ডল (বাঁধন), মোঃ মফিজুল ইসলাম মজনু, মোঃ আব্দুস সালাম মন্ডল, ফয়সল আলম, মোঃ আশিকুল ইসলাম (রাজীব) ও মোঃ আব্দুল হামিদ বাবু। ​

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঘোষিত এই সিদ্ধান্ত ও নির্বাচনী ফলাফল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নবনির্বাচিত কমিটির নিকট প্রেরণের জন্য সমিতির সচিবকে অনুরোধ জানানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর