বানারীপাড়ায় জেন্ডার সমতা ও জলবায়ু সচেতনতায় গেটকা প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: May 23, 2026 |
inbound326404463942579539
print news

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলা-এ জেন্ডার সমতা, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্ম ক্লাইমেট অ্যাকশন (GETCA)” প্রকল্পের উপজেলা প্রশাসনের সাথে উপজেলা লোকমোর্চার এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল ১১টায় বানারীপাড়া উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস, ওয়েব ফাউন্ডেশন ও উপজেলা লোকমোর্চা।

সভায় GETCA প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, প্রত্যাশিত ফলাফল এবং লোকমোর্চা কমিটির দায়িত্ব ও করণীয় বিষয় তুলে ধরেন প্রকল্পের বানারীপাড়া উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জাহাঙ্গীর হোসাইন।

সভায় সভাপতিত্ব করেন মোঃ বায়েজিদুর রহমান। তিনি প্রকল্পের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন,
“এনএসএস পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ ধরনের উদ্যোগ প্রান্তিক নারীদের সচেতনতা বৃদ্ধি করবে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সহায়ক হবে। উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন পিআইও মলয় সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা তনয় শিং, মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, প্রশাসক ও প্যানেল চেয়ারম্যানগণ।

উপজেলা সিভিক ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “বানারীপাড়ায় গেটকা প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত। এ উদ্যোগের জন্য এনএসএস ও ওয়েব ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।”

এসময় উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাব-এর সভাপতি ইলিয়াস শেখ, সাংবাদিক জাকির হোসেন, উপজেলা এনজিও সমন্বয়কারী এস. পলাশ দাসসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

সভায় শিক্ষক প্রতিনিধি, যুব প্রতিনিধি, শিক্ষার্থী, প্রান্তিক জনগোষ্ঠীর সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে নারী অধিকার, সামাজিক সমতা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর