অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে জয়পুরহাট সরকারি কলেজের ৪ রোভারের ১৫০ কিলোমিটার পদযাত্রা শুরু

আপডেট: July 7, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ স্কাউটিংয়ের সর্বোচ্চ সম্মানজনক পদক ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জনের লক্ষ্যে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ শুরু করেছেন জয়পুরহাট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের চারজন অদম্য রোভার।

৭ জুলাই থেকে ১১ জুলাই ২০২৬ পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই রোমাঞ্চকর ও কষ্টসাধ্য পরিভ্রমণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। জয়পুরহাট থেকে শুরু হয়ে এই দীর্ঘ পদযাত্রার রুট ছিল ঐতিহাসিক মহাস্থান, নন্দিগ্রাম, বন্দরবাজার ও পুঠিয়া হয়ে রাজশাহী কলেজ পর্যন্ত।

সাহসিকতাপূর্ণ এই পরিভ্রমণে চার সদস্যের দলের নেতৃত্ব দেন দলনেতা রোভার মোঃ রাকিবুল হাসান। দলের অন্যান্য সদস্যরা হলেন— রোভার মুজাহিদ হোসেন নাঈম, রোভার মোঃ আব্দুল্লাহ এবং রোভার মোঃ শাহরিয়ার রহমান।

জানা যায়, রোভার স্কাউটদের শারীরিক ও মানসিক দক্ষতা, সহনশীলতা এবং নেতৃত্বদানের গুণাবলী বৃদ্ধির পাশাপাশি দেশ ও সমাজ সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জনে এই ১৫০ কিলোমিটার পরিভ্রমণ একটি আবশ্যিক ও গুরুত্বপূর্ণ ধাপ।

জয়পুরহাট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এই পরিভ্রমণ স্থানীয় তরুণ ও যুবসমাজের মাঝে ব্যাপক অনুপ্রেরণা জুগিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর