ট্রাম্পের কারণেই বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যুক্তরাষ্ট্র: মেগান র‍্যাপিনো

আপডেট: July 11, 2026 |
dfdffd
print news

বেলজিয়ামের বিপক্ষে হতাশাজনক হারে শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান। দলের এমন বিদায়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক মেগান র‍্যাপিনো।

শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় যুক্তরাষ্ট্র। ম্যাচটির আগে ফরোয়ার্ড ফোলারিন বালোগানের খেলার যোগ্যতা নিয়ে তৈরি হওয়া বিতর্ক, ট্রাম্পের প্রকাশ্য হস্তক্ষেপ এবং লাল কার্ডের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফিফার তাকে খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

নিজের পডকাস্টে র‍্যাপিনো বলেন, ট্রাম্পের হস্তক্ষেপের কারণে দলের প্রস্তুতি অপ্রয়োজনীয় বিভ্রান্তিতে পড়ে যায়।

তার ভাষায়, ‘আমার মনে হয়, এই বিভ্রান্তি দলকে প্রভাবিত করেছে।

লাল কার্ডের ঘটনা, ট্রাম্পের হস্তক্ষেপ, ফিফার সেটি হতে দেওয়া এবং পুরো বিষয়টিকে ঘিরে যে সার্কাস তৈরি হয়েছিল, তাতে মনে হচ্ছিল সবকিছুই দলের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।’
তবে র‍্যাপিনো স্পষ্ট করেন, মাঠের প্রতিটি ভুলের জন্য তিনি ট্রাম্পকে দায়ী করছেন না।

তার মতে, যুক্তরাষ্ট্রের রক্ষণভাগ ছিল দুর্বল এবং দল খেলায় নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। অন্যদিকে বেলজিয়াম ছিল অনেক বেশি তীক্ষ্ণ, শান্ত এবং সুযোগ কাজে লাগাতে কার্যকর।
এর আগে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ফোলারিন বালোগান। ফলে বেলজিয়ামের বিপক্ষে তার খেলার কথা ছিল না। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য প্রকাশ্যে ফিফার কাছে আবেদন জানান ট্রাম্প। পরে ফিফা বালোগানকে খেলার অনুমতি দেয়। এই সিদ্ধান্ত নতুন করে বিতর্কের জন্ম দেয় এবং বেলজিয়ামের পক্ষেও অভিযোগ তোলার সুযোগ তৈরি করে।

ম্যাচের পর নিজেদের প্রতিক্রিয়াও লুকাননি বেলজিয়ামের খেলোয়াড়রা। চতুর্থ গোল করার পর রোমেলু লুকাকুর সঙ্গে সতীর্থরা ট্রাম্পের আলোচিত নাচের ভঙ্গি অনুকরণ করেন। এভাবে চলমান বিতর্ককেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রতীকীভাবে ব্যবহার করে তারা উদ্‌যাপন করেন।

এ ছাড়া বেলজিয়ামের সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে ‘এটা উল্টে দাও’ বার্তা দিয়ে একটি পোস্টও করা হয়, যা বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতি স্পষ্ট খোঁচা হিসেবে দেখা হচ্ছে। র‍্যাপিনোও মূলত এই ঘটনাগুলোর দিকেই ইঙ্গিত করেছেন।

সূত্র:ফক্স নিউজ স্পোর্টস

Share Now

এই বিভাগের আরও খবর