রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ আবারো গ্রেফতার হলেন

আপডেট: July 20, 2026 |
Untitled 1
print news

পল্লবী থানার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) রাজধানীর ইসিবি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিআর মামলার ওয়ারেন্ট থাকায় পল্লবী থানা পুলিশের চাহিদার প্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করে।

এর আগে, ২০২৩ সালের ২১ আগস্ট, ১ কোটি ৬৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাহেদকে ৩ বছরের কারাদণ্ড দেন আদালত। পরে ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা থেকে সাহেদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র মামলাসহ ৩৬টিরও বেশি মামলা দায়ের করা হয়।

পরে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে মোট ৯৬টি মামলা ছিল। এরমধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। আর সবকটি মামলাতেই জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়।

এছাড়াও ২০১০ সালের ১৮ আগস্ট চেক জালিয়াতির মামলায় সাহেদকে ছয় মাসের কারাদণ্ড ও ৫৩ লাখ টাকা জরিমানা করেন আদালত।

 

Share Now

এই বিভাগের আরও খবর