জয়পুরহাটে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: September 4, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: মাদকশক্তিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণের লক্ষ্যে জয়পুরহাটে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে  জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মিলনায়তনে এ সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জয়পুরহাট এ কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং জয়পুরহাটের সকল মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র।

জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ . জাফরুল হাসানের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ, জয়পুরহাটের প্রধান প্রশাসক মাসুদ রানা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন,  জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক সামগ্রী ও উপহার বিতরণ করা হয়।

বক্তারা তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ থাবা থেকে মুক্ত রাখতে শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি একযোগে কাজ করার আহ্বান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর