পদ ছাড়লেন কিয়ের স্টারমার, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

আপডেট: July 20, 2026 |
Untitled 6
print news

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ের স্টারমার।

সোমবার এ বিষয়ে বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ সকালে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দেন স্যার কিয়ার স্টারমার। রাজা তার পদত্যাগ গ্রহণ করেছেন।’

‘এ সময় লেডি স্টারমারও রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন।’

কিয়ের স্টারমার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে তার বিদায়ী বক্তব্যে বলেছেন, ‌‌‘আমার কাজ শেষ।’ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা তার জীবনের ‘সবচেয়ে বড় সম্মানের’ বিষয় ছিল।

কিয়ের স্টারমার পদ ছাড়ার পর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম।

২০১৬ সালের পর ডাউনিং স্ট্রিটে প্রবেশ করা ষষ্ঠ প্রধানমন্ত্রী হবেন তিনি। দায়িত্ব নেওয়ার শুরুতেই তাকে নানা ধরণের বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। নিজের নেতৃত্বের ছাপ রাখার জন্যও তার হাতে সময় খুবই সীমিত।

৫৬ বছর বয়সী বার্নহ্যাম বিদায়ী প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হচ্ছেন। মাত্র দুই বছর আগে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়ে নিরঙ্কুশ জয়ে লেবার পার্টিকে ক্ষমতায় এনেছিলেন স্টারমার। তবে জনপ্রিয়তা হারানোর পর তিনি পদ ছাড়েন।

Share Now

এই বিভাগের আরও খবর