মাদকবিরোধী অভিযানে যুবকের তিন মাসের কারাদণ্ড

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযানে জেমস ওরফে মিলন নামে এক যুবকের তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১লা অক্টোবর (বৃহস্পতিবার) মিলনের বাসায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে নেশাগ্রস্ত অবস্থায় ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকব্যবসায়ী ছেলের শারীরিক নির্যাতনে অতিষ্ঠ মায়ের অভিযোগের ভিত্তিতে আজ নেকমরদ বাজার এলাকায় জেমস ওরফে মিলনের বাসায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তাকে নেশাগ্রস্ত অবস্থায় ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার ভূমি মুজিবর রহমান তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবর রহমান জানান, মিলনের মায়ের অভিযোগের ভিত্তিতে ও স্থানীয় জনসাধারণের সার্বিক সহযোগিতায় অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়। মাদকমুক্ত সমাজ গড়তে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







