করোনায় আক্রান্ত রানা দাশগুপ্ত

আপডেট: June 18, 2020 |
print news

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত কোভিড ১৯-এ সংক্রমিত হয়েছেন। তিনি এতদিন বাসায়ই ছিলেন। করোনা পজিটিভ রিপোর্ট আসার পর হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রানা দাশগুপ্ত নিজেই করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।

চট্টগ্রাম থেকে তিনি বলেন, আমি আশাই করিনি যে আমার করোনা পজিটিভ হবে। সর্দি, জ্বর ছিল। আমি মনে করেছিলাম এটি ফ্লু। কিন্তু বুধবার রাতে আমার রিপোর্ট পজিটিভ আসে।

শরীরটা এখন দুর্বল। আমি এখন জিইসি মেডিকেল সেন্টারে যাচ্ছি।তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।রানা দাশগুপ্ত একজন বিশিষ্ট আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর