মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেফতার

আপডেট: January 20, 2021 |
print news

রাজধানীতে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৬৯১ পিস ইয়াবা, ১৩৯ গ্রাম হেরোইন, ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর