ইতালিয়ান ওপেনে দর্শক প্রবেশের অনুমতি

আপডেট: May 5, 2021 |
print news

ইতালিয়ান ওপেন টেনিসের শেষ ১৬’ রাউন্ড থেকে স্টেডিয়ামে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি মিলেছে।এমনটাই নিশ্চিত করেছে আয়োজক সংস্থা।

আগামী ৮-১৬ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট কোভিড-১৯ প্রোটোকল যেমন সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান, স্যানিটাইজারের ব্যবহার শতভাগ নিশ্চিত করেই আয়োজিত হবে।

এক বিবৃতিতে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভাইরাস প্রতিরোধে স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের জারীকৃত সকল ধরনের প্রোটোকল অনুযায়ী সম্ভাব্য সব ব্যবস্থাই গ্রহণ করা হবে’।

এদিকে ইতালিয়ান সরকার আগামী ১৯ মে জুভেন্টাস বনাম আটালান্টার মধ্যকার কোপা ইতালিয়ার ফাইনালে ২০ শতাংশ দর্শক উপস্থিতির অনুমতি দিয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর