বাঘা-চারঘাটে ১০ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট: April 17, 2023 |
Boishakhinews24net 1
print news

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি :পবিত্র মাহে রমজান ওইদ-উল ফিতর উপলক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম তাঁর নির্বাচনী এলাকা রাজশাহীর বাঘা ও চারঘাটে ১০ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গতকাল শনিবার ও আজ পর্যায়ক্রমে চারঘাট ও বাঘা উপজেলার ১৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝেএসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

খাদ্যসামগ্রীর মধ্যে প্রত্যেককে প্রতিটি প্যাকেটে৫ কেজি চাল, ৩ কেজি আলু, আধা কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, আধা কেজি চিনি, ২০০ গ্রাম সেমাই ও গুঁড়া দুধ বিতরণ করা হয়।

এছাড়া অন্যান্য বছরের মতো পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবারও ইদ-উল ফিতরকে সামনে রেখে ব্যক্তিগত উদ্যোগে তাঁর নির্বাচনি এলাকায় অসহায় মানুষের মাঝে ইদবস্ত্র হিসাবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেছেন।

পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে আজ রবিবার (১৬ এপ্রিল) দুপুরে প্রতিমন্ত্রী চারঘাট পাইলট বিদ্যালয়ের মাঠেখাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় ইদকে সামনে রেখে এসব খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী চারঘাট পৌরসভা চত্বরে পবিত্র ইদ-উল ফিতর উপলক্ষ্যেপ্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবেঅসহায় ও দুস্থদেরমাঝে ৩ হাজার ৬’শ ৩৯টি প্যাকেটে ১০ কেজি করে ভিজিএফ-এর চাল বিতরণ উদ্বোধন করেন।

Share Now