ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ম-নীতি তয়াক্কা না করে চালাচ্ছে বিদ্যালয়

আপডেট: October 12, 2023 |
inbound4234642976616047907
print news

আলী আজগর (পনির) নেএকোনা প্রতিনিধি :নেত্রকোণার মদন উপজেলার মদন ইউনিয়নের কাইকুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল মিয়া অফিস সময় শেষ হওয়ার আগেই ২ টা ৪০ মিনিটের সময় ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে তালা বন্ধ করে চলে যান।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সরে জমিনে গিয়ে দেখা যায়,
সরকারের দেওয়া সময় সূচী তোয়াক্কা না করে, বিকাল ৪ টা বাজার আগেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে ছুটি দিয়ে তালা বন্ধ করে চলে যান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল মাস্টার।

এলাকাবাসীর একাধিক অভিযোগে জানা যায়, প্রতিনিয়তই প্রধান শিক্ষক সরকারের দেওয়া নিয়ম নীতি না মেনে, নিজের মতো করে মনগড়াভাবে স্কুল চালাচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল মিয়া।

এবং দুলাল মিয়া জানান, তার মন মতো করে স্কুল পরিচালনা করে, যখন ইচ্ছা আসে, এবং যখন ইচ্ছা বিদ্যালয় ছুটি দিয়ে চলে যায়। ছাত্র- ছাত্রীদের অভিভাবকদের নিয়ে কোন দিন একটা মিটিং করে না।

এ বিষয়ে জানতে চাইলে, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ নুরুজ্জামান তিনি বলেন, বাবুল মাস্টার আমাদের বিদ্যালয় আসার পর থেকে

অত্র বিদ্যালয়ের শিক্ষার মান ধ্বংসের দিকে যাচ্ছে, ছাত্র,ছাত্রীরা আসে না, তার দূর ব্যবহারের কারণে।

কাইকুরিয়া গ্রামের আলম তিনি জানান সপ্তাহে পাঁচ দিনেই অফিস সময় শেষ হওয়ার আগেই তিনি চলে যান, এবং তার মন গড়া ইচ্ছা মত চলে বিদ্যালয়।

এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল মাস্টার বলেন, আশেপাশে কোন চা,য়ের দোকান না থাকার কারণে বিদ্যালয় বন্ধ করে গ্রামের শেষের মাথায় চা, খেতে গিয়েছিলাম।

এ বিষয়ে মদন উপজেলা শিক্ষা অফিসার তারেক সালাউদ্দিন তিনি বলেন, উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয় বন্ধ করে চা খাওয়ার জন্য যদি যেয়ে থাকে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর