রাণীশংকৈলে ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট: November 26, 2023 |
inbound8360079446163903410
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৭ পিছ ইয়াবাসহ সেলিম রেজা (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ |

২৫ নভেম্বর ( শনিবার) রাতে রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার ১নং ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া বাজার কবরস্থানের পার্শ্বে সিরাজুল ইসলামের দোকানের সামনে থেকে ১৭ পিছ ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

আটক সেলিম রেজা উপজেলার ভরনিয়া ( পুর্বপাড়া) গ্রামের ফয়েজউদ্দীনের ছেলে |

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মাদক কারবারিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে |

Share Now

এই বিভাগের আরও খবর