উত্তর জয়পুর মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ

আপডেট: February 14, 2024 |
inbound8130623519735377266
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে উত্তর জয়পুর দ্বি- মূখী দাখিল মাদ্রাসার উদ্যোগে দাখিল  পরীক্ষার্থীদের বিদায়,বাৎসরিক মিলাদ মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উত্তর জয়পুর মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উত্তর জয়পুর মাদ্রাসার সভাপতি লোকমান হাকিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।

মাদ্রাসার সহকারী শিক্ষক মশিউর রহমান এর সঞ্চালনায়  বিশেষ অতিথির বক্তব্য দেন দোগাছী ইউপি চেয়ারম্যান সামছুল আলম সুমন, জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন,উত্তর জয়পুর মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আফাজ উদ্দীন, দোগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, অভিভাবক সদস্য সুলতান আহমেদ মিঠু, সহকারী শিক্ষক নুরুজ্জামান প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি বলেন শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং যুগোপযোগী করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

বর্তমান সরকারের আমলে শিক্ষাব্যবস্থা ও অবকাঠামোর ব্যাপক অনেক উন্নয়ন হয়েছে। এধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।

Share Now

এই বিভাগের আরও খবর