ময়মনসিংহের ত্রিশালে হেরোইনসহ দুই মাদক কারবারী আটক

আপডেট: December 16, 2024 |
inbound4463259395359290519
print news

কামরুল হাসান, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ‘র ত্রিশাল থানাধীন বিএসবি স্পিনিং মিলস্ এর সামনে থেকে ২১৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।

১৫ ডিসেম্বর (রবিবার) সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে ময়মনসিংহের একটি আভিযানিক দল র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ভরাডোবা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিশিন্দা সাকিনস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে বিএসবি স্পিনিং মিলস্ এর সামনে অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনার সময় হাবিব আহম্মেদ (২৬), পিতা-মো. আক্কাস আলী, সাং-বকশিমইল, থানা-মোহনপুর, জেলা-রাজশাহী এবং মোছা. রুমা (৩৫), পিতা-রফিজ উদ্দিন, সাং-মকসপুর, থানা-ত্রিশাল, জেলা – ময়মনসিংহ আসামিদ্বয়কে ২১৩ গ্রাম হেরোইনসহ র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ আটক করতে সক্ষম গ্রেফতার করে।

আটককৃত হেরোইনের আনুমানিক অবৈধ বাজার মূল্য ২১,৩০,০০০/-(একুশ লক্ষ ত্রিশ হাজার) টাকা।

এ ঘটনায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়।

Share Now