পীরগঞ্জে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

আপডেট: May 19, 2026 |
inbound8251505262648179771
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” এবং “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’।

১৯ মে (মঙ্গলবার) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী এই মেলা ও ভূমি সেবা সপ্তাহ চলবে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত ভূমি সেবা মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও ৩ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা জাহিদুর রহমান জাহিদ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, সহকারী কমিশনার (ভূমি) ইশফাকুল কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক নসরতে খোদা রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের দূরদর্শী পদক্ষেপে দেশের ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এসেছে।

ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ ডিজিটাল বিভিন্ন সেবার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ কোনো প্রকার ভোগান্তি ছাড়াই স্পটেই বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা এবং পরামর্শ গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং সুধীসমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মেলা চত্বরে বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের স্টল স্থাপন করা হয়েছে, যেখানে মেলা চলাকালীন প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত অনলাইন খতিয়ান, ই-নামজারি ও দাখিলা সংক্রান্ত সেবা সরাসরি প্রদান করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর