চান্দগাঁও সার্কেল ভূমি অফিস পরিদর্শন করলেন ডিসি, হয়রানিমুক্ত সেবার নির্দেশ

আপডেট: August 15, 2026 |
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চান্দগাঁও সার্কেল ভূমি অফিস পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কার্যালয়ের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন।

এ সময় জেলা প্রশাসক উপস্থিত লোকজনের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা প্রদানের আশ্বাস দেন।

এছাড়া, পরিদর্শনকালে তিনি নিজ হাতে কয়েকজন সেবাপ্রার্থীর মধ্যে তাদের খতিয়ান বিতরণ করেন।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, রাষ্ট্রের প্রতি অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে পালন করতে হবে।

ভূমি অফিসের প্রতি সাধারণ মানুষের যে নেতিবাচক ধারণা রয়েছে, তা দূর করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

জনগণ যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়া সহজেই তাদের কাঙ্ক্ষিত সেবা পায়, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

উক্ত পরিদর্শন কার্যক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল আমিন হোসেনসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর