ডিআইইউতে ছাত্রলীগ নেতাকে পিঠিয়ে দেওয়া হলো পুলিশে

আপডেট: August 16, 2026 |
print news

ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নতুন ক্যাম্পাসের ক্যান্টিন থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের ক্যান্টিনে এ ঘটনা ঘটে। আটক নিয়ন অধিকারী বাগেরহাটের চিতলমারী উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

শিক্ষার্থীদের অভিযোগ, নিয়ন অধিকারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই যোদ্ধা ও বর্তমান সরকারকে নিয়ে অশালীন ও আপত্তিকর পোস্ট করেছেন। এ অভিযোগে আনুমানিক ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী তাকে আটক করে ক্যান্টিনে বসিয়ে রাখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে বাড্ডা থানা-পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।

এ বিষয়ে নিয়ন অধিকারী বলেন, “জুলাই অভ্যুত্থানের পর বিএনপি এবং জামায়াত আমাদের গ্রামের বাড়িতে আগুন দেয়, আমার বাইক পুড়িয়ে ফেলে। তাই আমি এ ধরনের পোস্ট করি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ বলেন, “পুলিশ আটকের আগে বিষয়টি আমাকে অবহিত করেছে। পুলিশ প্রপার আইন মেনে তাকে আটক করে নিয়ে গেছে। আমি বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অথরিটিকে জানিয়েছি।”

Share Now

এই বিভাগের আরও খবর