দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী

আপডেট: September 4, 2026 |
dsfasd 2
print news

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান আসাদ বলেছেন, বাংলাদেশে আবহমানকাল ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান পূর্ণমাত্রায় অটুট রয়েছে। দেশের সকল ধর্মের মানুষ সম্পূর্ণ নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব হয়েছিল। আমরা অশুভ শক্তি, অপশক্তির বিরুদ্ধে যখন কাজ করব, কথা বলব, আমি বিশ্বাস করি আপনারা আমাদের পাশে থাকবেন।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সর্বদাই ধর্মীয় সম্প্রীতি ও অসাসম্প্রদায়িক চেতনার এক অনন্য দৃষ্টান্ত। এই মাটিতে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন সমান অধিকার ভোগ করতে পারে, সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শৈলকূপার বিভিন্ন উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করে তিনি আরও বলেন, কোনো কুপরামর্শ বা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে। যেকোনো ধরনের অপপ্রচার বা গুজবে কান না দিয়ে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থেকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভাকেট এমএ মজিদ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জন্মাষ্টমীর উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নেন আইনমন্ত্রী।

Share Now

এই বিভাগের আরও খবর